• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে চলছে কথার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট হবে। ভোটের মাত্র তিন দিন আগে বিজেপি, তৃণমূল ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তৃণমূলকে হটিয়ে ‘বিজেপির জামানা’ শুরুর ডাক দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘মিথ্যা প্রতিশ্রুতিদাতা’ বলে আক্রমণ করছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মমতাকে নিশানা করে এই প্রচারের উত্তাপ আরও বাড়িয়েছেন।

শনিবার বর্ধমানের জামালপুরে এক সমাবেশে অমিত শাহ বলেন, ‘দিদির জামানা শেষ। এবার শুরু হবে বিজেপির জামানা।’ তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনামলে রাজ্যে সাত হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। তাই শিল্পে গতি ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

একই দিনে নদীয়ার নবদ্বীপে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের ২৫ বছরের দুঃশাসনের হিসাব নেওয়া হবে এবং রাজ্যে ‘গুন্ডারাজ’ শেষ করা হবে। হুগলির আরামবাগে বিজেপির প্রচার সভায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আর সরকার গঠন করতে পারবেন না, তাঁকে সরকার গড়তে হলে বাংলাদেশে যেতে হবে।

দক্ষিণ কলকাতার ভবানীপুরের দুই হেভিওয়েট প্রার্থী- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রতিপক্ষ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী পৃথকভাবে মাঠে নামেন। বিকেলে ভবানীপুরের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট চান তাঁরা।

এ সময় বিজেপির বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ায় এক প্রচার সভায় তিনি বলেন, বিজেপির স্বপ্ন এবার বাংলায় পূরণ হচ্ছে না। তৃণমূলই ক্ষমতায় থাকছে। বিজেপিকে ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিজেপি বলে এক, করে আরেক। ভোটের সময় এসে আশার কথা শোনায়, এরপর পালিয়ে যায়।’

এদিকে এই নির্বাচনে নিজেদের প্রাসঙ্গিকতা জানান দিতে মাঠে নেমেছে কংগ্রেসও। কলকাতার মেটিয়াবুরুজে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি হরিয়ানা, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে ভোট কারচুপি করে জিতেছিল, বাংলাতেও তারা একই চেষ্টা করছে।

আরও পড়ুন

নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

তদন্ত সংস্থার হয়রানির কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি সব সময় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। তদন্ত সংস্থা আমাকে টানা ৫৫ ঘণ্টা জেরা করেছে।’

মোদি ও মমতাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ আখ্যা দিয়ে কংগ্রেস নেতা বলেন, মমতা ৫ লাখ এবং মোদি ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও কেউই কথা রাখেননি। সারদা ও রোজভ্যালির মতো আর্থিক কেলেঙ্কারিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট হলেও মমতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। রাহুলের মতে, মোদির মতোই মমতাও মিথ্যা প্রতিশ্রুতি দেন।

কে

  • মমতা
  • আমিত শাহ্
  • রাহুল গান্ধী
এ সম্পর্কিত আরও খবর
রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ
রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ
তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতাজের তিন বাড়িসহ জমি জব্দের আদেশ
মমতাজের তিন বাড়িসহ জমি জব্দের আদেশ
বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি
বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।